মালেয়েশিয়ায় ব্যাপক বৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির পূর্ব উপকূল প্লাবিত হয়ে গেছে এ ঘটনায় অন্তত ৬ জন মারা গেছেন এবং সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ।
দেশটির কর্তৃপক্ষ থেকে জানা যায় বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যা অর্ধ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা।
আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, উদ্ধারকাজের তৎপরতা অব্যাহত রয়েছে। এখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ঘরবাড়ি ছেড়ে আসা মানুষের সংখ্যা ৪৭ হাজারেরও অধিক। এ বন্যায় অনেক মানুষ গৃহহীনসহ আর্থিক ক্ষতির সম্মূখীন হচ্ছে। অনকে বলছে তাদের বাসার ছাদে পানি ওঠে গেছে। তারা সবকিছু হারিয়ে ফেলেছে। স্রোতে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
বার্তাবাজার/ই.এইচ.এম