মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামে শিখা খাতুন (২১) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নববধূ শিখা খাতুন কসবা গ্রামের বাসিন্দা প্রবাস ফেরত জুয়েল রানার স্ত্রী।
আজ (৯ জাুয়ারি) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্বামীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় কসবা পুলিশ ক্যাম্পের সদস্যরা।
স্থানীয় বাসিন্দা মো: বুদু মিয়া জানান সকালে জুয়েল রানার বাড়িতে হৈচৈ শুনে তাদের বাড়িতে গিয়ে দেখি শিখার মরদেহ ঘরের মধ্যে পড়ে রয়েছে। পরে কসবা পুলিশ ক্যাম্পের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, পারিবাবিক কাজ কর্ম নিয়ে শাশুড়ির সাথে শুক্রবার বিকেলে ঝগড়া হয় শিখার। এনিয়ে অভিমানে শনিবার সকালে সে ঘরের সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় কয়েজন জানান কসবা গ্রামের জুয়েল রানা গত সাত মাস আগে মালয়েশিয়া থেকে ফিরে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে শিখার সাথে বিয়ে হয়। বিয়ের পর শিখার উপর নানা কারণে অত্যাচার করে আসছিল তার স্বামী ও শ্বাশুড়ি। এনিয়ে অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নিয়ে বলে মনে হচ্ছে।
কসবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান মরেদহ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বার্তাবাজার/পি