আগারকারের একাদশে নেই মাশরাফি!

চলতি বিশ্বকাপের শুরুটা বাংলাদেশের দারুণ হলেও সেই জয় ধারাবাহিক রাখতে পারেনি টাইগাররা।অন্যদিকে দলের অন্যতম তারকা ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা বল হাতে ইংল্যান্ডের মাটিতে নিজেকে প্রমাণ করতে চরম ভাবে ব্যার্থ হয়েছেন।তাই বাংলাদেশের একাদশে তার থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক পেসার অজিত আগারকার।

ইংল্যান্ডের বিমান ধরার আগে আয়ারল্যান্ডের মাটিতে বল হাতে দারুণ করেছিলেন মাশরাফি। কিন্তু হ্যামস্ট্রিংয়ে হালকা চোট থাকার কারণে বিশ্বকাপে পূর্ণ দশ ওভার বোলিং করতে পারছেন না নড়া্ল এক্সপ্রেস।রানও দিয়েছেন দুহাত প্রসারিত করে।

এই বছর এখন পর্যন্ত ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেও বিশ্বকাপে অফ ফর্মে থাকার কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে।
মাশরাফিকে একাদশে না রাখার পাশাপাশি বেঞ্চে থাকা রুবেল হোসেনকে বাংলাদেশের একাদশে দেখতে চান আগারকার।

‘রুবেলকে তাদের একাদশে অন্তর্ভুক্ত করতে হবে, আমি জানি তাদের পক্ষে মাশরাফিকে একাদশের বাইরে রাখা সম্ভব না। কিন্তু এই মুহূর্তে তার বোলিং ফর্ম বিবেচনা করলে আমার চোখে একাদশে তাঁর জায়গা হয় না। কিন্তু সে তাদের লিডার, দলের তাঁকে প্রয়োজন, কারণ সে অনেক অভিজ্ঞ।

তিন জাতীর সিরিজে বাংলাদেশকে শিরোপা এনে দেয়া মোসাদ্দেককেও দলে চাচ্ছেন না আগারকার।

‘তারা চাইলে মোসাদ্দেককে একাদশের বাইরে রাখতে পারে, দলে যথেষ্ট স্পিন অপশন রয়েছে। মেহেদি আর সাকিব ভালো করছে, ব্যাটিংয়েও তারা ভালো করে আসছে। এই মুহূর্তে তাদের বোলিংটাই দুশ্চিন্তার বিষয়।’

বল হাতে উইকেট শুন্য থাকার পাশাপাশি অধিনায়কত্ব দিতেও বড় কিছু করতে পারছেন না এই মাশরাফি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার দল জয় পেলেও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে হারে এখন ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর