টুইটার আমার মুক্ত বক্তব্য বন্ধ করছে: ট্রাম্প

ট্রাম্পের রাজনৈতিক শত্রুদের সঙ্গে যোগসাজশে টুইটার তার মুখ বন্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ট্রাম্প।

শুক্রবার (৮ জানুয়ারি) ট্রাম্পের টুইটার একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার পর তিনি এ অভিযোগ করেন।

এমন অভিযোগ করার পর ট্রাম্প তার সরকারি অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করতে থাকেন। টুইটে তিনি লিখেন, টুইটার তার মুক্ত বক্তব্য নিষিদ্ধ করছে। তারা তার বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। ডেমোক্রেট ও রেডিক্যাল বামদের সাথে মিলে টুইটার স্টাফরা তার মুখ বন্ধের উদ্যোগ নেয় বলেও তিনি অভিযোগ তুলেন।

কিন্তু ট্রম্পের এমন পোস্ট টুইটার থেকে দ্রুত সরিয়ে ফেলা হয়।

এদিকে টুইটার তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিবে এমন আঁচ আগে থেকে পাওয়ায় ট্রাম্প তার বক্তব্য বিবৃতি হিসেবে হোয়াইট হাউসের প্রেস অফিস থেকে প্রচার করেছেন।

এসময় ট্রাম্প তার ভক্তদের ভার্চুয়ালি নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে তার সাথে মিলিত হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা বিভিন্ন সাইটের সাথে আলোচনা করছি। শীঘ্রই যোগাযোগ করতে পারব। এ বিষয়ে বড় ধরনের ঘোষণা আসছে।

তিনি আরো বলেন,‘আমরা চুপ থাকব না।’

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর