সফরে আসার আগে ক্যারিবীয় অলরাউন্ডারের করোনা

ওয়েস্ট ইন্ডিজের দশ শীর্ষ ক্রিকেটার প্রাণঘাতী করোনা ভাইরাসে ভীত হয়ে ও ব্যক্তিগত কারণ দর্শীয়ে বাংলাদেশ সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ যখন দ্বিতীয় সারির দল নিয়ে সফরে আসার প্রস্তুতি নিচ্ছিলো তখন স্কোয়াডে হানা দিল করোনা। বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ডের করোনা পজিটিব হওয়ায় তাকে দল থেকে সরে যেতে হয়েছে। তিনি বর্তমানে গায়ানায় নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার (৮ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে রোমারিওর করোনা টেস্টে পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছে। বাংলাদেশ সিরিজ সামনে রেখে দুইবার করে ক্যারিবীয়দের করোনা টেস্ট করা হয়।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫টি ওয়ানডে ও ৩টি, টি-টুয়েন্টি খেলেছেন রোমারিও। তার জায়গায় দলে নেয়া হয়েছে তরুণ পেসার কিয়ন হার্ডিংকে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর