কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি মধ্যপাড়া টাইগার ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বিজয় মিয়ার দল কে হারিয়ে হৃদয় মিয়ার দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
শুক্রবার (৮ জানুআরি) রাতে ফাইনাল খেলায় তারাকান্দির বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান ভূঁইয়ার সন্চালনায়, বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়ার সভাপতিত্বে খেলা উদ্ভধন করেন জাতীয় ক্রীড়া সংস্থার পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আসাদ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি রেজাউল করিম (বজলু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জাকির হোসেন, হুসানীয়া সেচ্ছাসেবী তৌহিদী যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদুর রহমান, হুসানীয়া সেচ্ছাসেবী তৌহিদী যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল, পৌর শ্রমিকলীগের আহব্বায়ক জামাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক হিরন মিয়া, তারাকান্দি বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল কাইয়ুম, হুসাইনীয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন (কেরামত), সাধারণ সম্পাদক মোকারিম হোসেন প্রমুখ।
বার্তাবাজার/পি