বিশ্বে ২৪ ঘণ্টায় প্রাণ হারালো ১৫ হাজার মানুষ

মহামারি করোনা ভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে গত একদিনে মারা গেছে প্রায় ১৫ হাজার মানুষ।

এই ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মতে, শনিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যু ভয়াবহ আকারে বাড়ছে। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৪ জনের। নতুন শনাক্ত ৩ লাখ।

এদিকে ব্রাজিলে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৪ জনের।

২য় বারের মতো লকডাউনের আওতায় থাকলেও ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু ইউরোপের দেশ জার্মানিতে। দেশটিতে মৃত্যু হয় ১ হাজার ১৩৪ জনের।

এছাড়া একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। সাউথ আফ্রিকায় ৬১৬, মেক্সিকোতে ১হাজার ৪৪, রাশিয়াতে ৪৪৫, ফ্রান্সে ৩৮১, ইটালিতে ৬২০ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয় তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতি এই করোনা ভাইরাস। যা বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশে বিদ্যমান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর