রাজধানীতে কমতে পারে তাপমাত্রা

রাজধানীসহ আশপাশের এলাকার দিনের তাপমাত্রা গতকালের চেয়ে কমতে পারে। আর এতেই শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তর।

শনিবার(৯ জানুয়ারি) সকাল শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার আবহাওয়া পূর্বাভাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টায় রাজধানী ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার ঘন্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাছাড়াও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে। রোববার(১০ জানুয়ারি) সূর্যোদয় হবে ৬টা ৪৩ মিনিটে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর