ভারতে সরকারি হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

ভারতে মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন শিশু ‍নিহত হয়েছে। শনিবার(৯ জানুয়ারি) রাত ২টার দিকে ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাসপাতালের সিভিল সার্জন জানান, শনিবার ভোরের দিকে হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আমাকে খবর দেন নার্স। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি। এই হাসপাতালটি নবজাতক শিশুদের জন্য খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সর্ভিস। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তাাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর