মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো যুক্তরাজ্য। প্রত্যেক দিনেই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩২৫ জনের, যা এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। এর আগেরদিন বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মৃতের সংখ্যা ছিল ১১৬২ জন এবং বুধবার ৬ (জানুয়ারি) ছিল ১০৪১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৭৯ হাজার ৮৩৩ জন।
যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর থেকে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হাসপাতালগুলোতে উপচে পড়ছে করোনা আক্রান্ত রোগী। এমতবস্থায় দেশটিকে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
লন্ডনের মেয়র সাদিক খান করোনা ভাইরাসের এ তাণ্ডবকে ‘গুরুতর পরিস্থিতি’ (মেজর ইনসিডেন্ট) ঘোষণা করেন। যা জরুরি অবস্থা জারির শামিল। এই সময়ে তিনি জনগণকে ঘরে থাকার আহ্বান জানান। অপ্রয়োজনীয় কাজে কাউকে বাইরে না যাওয়ার জন্য নির্দেশ দেন।
বার্তাবাজার/ই.এইচ.এম