করোনার ভ্যাকসিন নিলেন সৌদি বাদশা সালমান

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন সৌদি বাদশাহ সালমান।

শুক্রবার (৮ জানুয়ারি) করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে এবং বাদশাহ সালমানের ভ্যাকসিন নেয়ার দুটি ছবি ও ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে একজন স্বাস্থ্যকর্মী বাদশাহকে ভ্যাকসিন দিচ্ছে।

এদিকে গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেয়া শুরু হয়েছে। দেশটিতে মোট তিনটি ধাপে করোনা ভ্যাকসিন দেয়া হবে। ১ম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে। ২য় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সকলকে টিকা দেয়া হবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই টিকা তাদের দেশের নাগরিক-বাসিন্দাদের বিনা মূল্যে দেয়া হবে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মার গেছেন ৬ হাজারের বেশি মানুষ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর