প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে ভোট দিলে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা প্রত্যেক ঘরে ঘরে দরজায় দরজায় পৌঁছে যাবে। আপনাকে কিছু চাইতে হবে না।’ ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিম রেজা লিপন মিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে এক পথ সভায় এসব কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার।
বোয়ালমারী পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পুরাতন বাসস্ট্যান্ডে এবং রাত সাড়ে আটটায় ছোলনা রেলগেট এলাকায় আ’লীগের দু’টি পথসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি।
বোয়ালমারী জর্জ একাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষক মো. লাল মিয়ার সভাপতিত্বে প্রথম পথসভা ও ৭ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আ. রশীদ শেখের সভাপতিত্বে রাত নয়টায় ছোলনা চুন্নু বিশ্বাসের বাড়ি সংলগ্ন রেলগেটে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়।
উভয় সভায় বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. লিয়াকত সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল।
এসময় পথসভায় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, দলের মধ্যে আজ আমাদের কোন ভেদাভেদ নেই। আমরা পৌরবাসীর ভাগ্যের পরিবর্তন চাই, এলাকার উন্নয়ন চাই। যদি আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী না হয় তাহলে উন্নয়ন স্থবির হয়ে যাবে।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ চৌধুরী, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আখতার তপন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, পৌর যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম, যুবলীগ নেতা মো. মাসুদ মোল্যা প্রমুখ।
এছাড়া পৌর শহরের জেলা পরিষদ মার্কেটে রাত ৮ টায় বোয়ালমারী ক্লাবের সদস্যদের সাথে লিয়াকত সিকদার এক নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হন।
বার্তাবাজার/এ.আর