বায়ূ দূষণে দেশে প্রতিবছর ৩ হাজার ৬৮৭ জন নারীর গর্ভপাত হয় বলে জানিয়েছে ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল। তাদের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বাতাসে যে ধরণের ক্ষতিকর উপাদান আছে তাদের মাঝে সবচেয়ে মারাত্মক উপাদান পিএম ২.৫। তবে এই উপাদান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভারতে। যার ফলে দেশটিতে ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিবছর নারীদের গর্ভপাতের হার দাড়িয়েছিল ৭ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর বায়ূদূষণের কারণে দক্ষিণ এশিয়ায় ৩ লাখ ৪৯ হাজার ৬৮১ জন নারীর গর্ভ নষ্ট হয়ে যায়। এদের মাঝে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে।
গবেষণা সংস্থাটি ৩৪ হাজার ১৯৭ জন গর্ভবতী নারীর উপর জরিপ চালায়। এই নারীদের মাঝে ২৭ হাজার ৪৮০ জন নারীর গর্ভপাত হয় আর ৬ হাজার ৭১৭ জন প্রসব করেন মৃত সন্তান।
এই তালিকায় ভারতের ২৬ হাজার ২৮২ জন নারী আছেন। পাকিস্তানের আছেন ৪ হাজার ২২৮ জন। বাংলাদেশের ৩ হাজার ৬৮৭ জন নারী বায়ূ দূষণের জন্য গর্ভপাত করেন। শতকরা হারে ভারতের ৭৭ শতাংশ, পাকিস্তানের ১২ শতাংশ ও বাংলাদেশের ১১ শতাংশ।
প্রতিবেদনকারী পিকিং বিশ্ববিদ্যালয়ের তাও শু জানান, তাদের অনুসন্ধানে বায়ূর গুনগত মানের কারণেই গর্ভপাত হচ্ছে। এটা নিরসনে আরও জরুরি পদক্ষেপ না নিলে অবস্থা ভয়াবহ হতে পারে।
বার্তাবাজার/এসজে