ঝিনাইদহের মহেশপুরে ৩ দিনব্যাপি ১৬ দলীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাথানগাছী স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আনিচুর রহমান টিপুর সভাপতিত্বে শুক্রবার সন্ধায় মহেশপুর উপজেলার বাথানগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৬ দলীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারী মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রনজু, জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা তুজাম্মেল হোসেন, ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য রেহেনা আক্তার প্রমুখ।
ফিরোজ আহম্মেদ, বিপ্লব হোসেন, জুবায়ের আহম্মেদ ও ইখওয়ান আল-আপন এর সার্বিক তত্ত্বাবধায়নে ৩ দিনব্যাপি ১৬ দলীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টটি পরিচালিত হচ্ছে।
বার্তাবাজার/এ.আর