দক্ষিনখানে পরিত্যক্ত জায়গায় নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিনখানে পরিত্যক্ত অবস্থায় অপরিণত বয়সের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিনখান থানাধীন দেওয়ানবাড়ী এলাকার একটি গলির ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিনখান থানার এস.আই রেজিয়া উদ্ধার বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, কে বা কারা অপরিণত শিশুর মরদেহ দেওয়ানবাড়ী এলাকার একটি গলির ভেতর পরিত্যক্ত জায়গায় শিশুটির মরদেহ ফেলে রেখে যায়।

দক্ষিনখান থানার এস.আই রেজিয়া বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছি।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি দুপুরে একই এলাকায়ই ৭ মাসের শিশু সন্তানকে মাটিতে আছাড় মেরে এবং মাথা ফ্লোরের সাথে আঘাত করে নির্মমভাবে হত্যা করে মাদকাসক্ত পিতা। পর পর এমন দুটি ঘটনা ঘটায় ঐ এলাকাটির মানুষের ভিতর আতঙ্ক বিরাজ করছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর