‘একমাত্র আওয়ামী লীগেরই ভোটের অধিকার আছে’

একমাত্র আওয়ামী লীগেরই ভোটের অধিকার আছে বলে মন্তব্য করেছেন নরসিংদী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। দলটি দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে কাজ করছে, তাই তাদের এই অধিকার আছে বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন তারা।

শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী পৌর নির্বাচন উপলক্ষে পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত পথসভায় নেতৃবৃন্দ এই কথা বলেন।

তারা বলেন, দেশ ও দেশের মানুষকে উন্নত জীবন যাপনে কাজ করছে আওয়ামী লীগ সরকার। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে যাওয়া এই দলেরই একমাত্র ভোটের অধিকার আছে।

তারা আরও বলেন, পৌরসভাকে আরও উন্নত ও প্রত্যেক নাগরিকের সেবা নিশ্চিত করতে সঠিক নেতৃত্বের বিকল্প নেই। সেই নেতৃত্বের গুণাবলী আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের আছে।

পৌরসভার চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ফারজানা ইয়াসমিন বিপ্লবী, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম প্রমূখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর