মুন্সীগঞ্জের সিরাজদিখানে সমাজসেবী সংগঠন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে আর্থিক সংকটের কারণে ছেলে মেয়েদের পড়ালেখার ক্ষতিসহ নানা ক্ষতির সম্মূখীন হওয়া নিন্ম মধ্যবিত্ত নুরুল ইসলামের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের ওই পরিবারটির কর্তা নুরুল ইসলামের হাতে ছেলে মেয়েদের পড়া লেখা চালিয়ে নেওয়ার জন্য নগদ দশ হাজার টাকা এবং স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিআরডিবির চেয়ারম্যান তাজুল ইসলাম পিন্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যাবেদুর রহমান যোবায়ের, ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য আরিফ রশিদ, আহসান হাবীব শিশির, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়েজিদ খান, স্বেচ্ছাসেবী লাবনী হক প্রমূখ।
অনুদান পেয়ে নুরুল ইসলাম ইয়ুথ ফাউন্ডেশনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। পাশাপাশি তার সন্তানদের পড়াশোনার সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তাবাজার/এ.আ