সাকরাইন উৎসবের তারিখ ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো সাকরাইন (ঘুড়ি) উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ‘এসো ওরাই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ শ্লোগান নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে অনুষ্ঠিত হবে এই আয়োজন। ১৪ ফেব্রুয়ারি দুপুর থেকে শুরু হয়ে একটানা চলবে রাত ৮টা পর্যন্ত।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবিএম আমিন উল্লাহ নুরী জানান, ঐতিহ্যের সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ে তোলার যে রূপরেখা মেয়র ঘোষণা করেছেন, তারই আলোকে এবার পৌষ সংক্রান্তিতে প্রথমবারের মতো করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে সমন্বিতভাবে পৌষ সাকরাইন তথা ঘুড়ি উৎসব আয়োজন করতে যাচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর