সারা বিশ্বে করোনা সংক্রমণের একবছর হয়ে গিয়েছে। লকডাউন ও সচেতনতার কারণে দক্ষিণ এশিয়ার দেশ ভূটানে আক্রান্তের সংখ্যা ছিল খুবই কম। এমনকি সারাবিশ্বে মহামারি চললেও সেখানে মৃতের সংখ্যা ছিল শূন্য।
এবার ভুটানকেও হারিয়ে দিল প্রাণঘাতী ভাইরাস করোনা। ৭ লাখ ৫০ হাজার জনসংখ্যার এই দেশে শুক্রবার (৮ জানুয়ারি) প্রথম একজনের মৃত্যু হয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
রাজধানী থিম্পুর একটি হাসপাতালে যকৃতের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন ৩৪ বছর বয়সী এই ব্যাক্তি। কিন্তু করোনা টেস্ট করে রিপোর্ট আসে পজেটিভ। পঅরে তিনি মারাও যান।
এদিকে চলতি মাসের শুরুর দিকে ভুটানে আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। আগে ৪০০ জন আক্রান্ত থাকলেও এক সপ্তাহেই সেই অংক বেড়ে দাঁড়ায় ৭৭০ জনে। যার ফলে সচেতন ভুটানে আরও কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বার্তাবাজার/এসজে