ভোলা সদর উপজেলার বাপ্তা টগবী স্কুল সংলগ্ন চাপরাশি বাড়ীতে বিদ্যুৎ এর আগুণে সিদ্দিক চাপরাশি নামের এক কৃষকের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে।
ভোলার ফায়ারসার্ভিস এক ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণ আনে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিদ্যুৎ এর একটি লাইন থেকে ঘরের মধ্যে আগুণের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে ঘরে আগুণ ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুণ নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত সিদ্দিক চাপরাশি বার্তা বাজারকে বলেন, আগুনে আমার চারটি ছাগল পুড়ে যায় আর আমার যা ছিলো সব পুড়ে গেছে। এখন আমি নিংস্ব হয়ে গেছি।
ভোলা সদর থানা পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) আরমান হোসেন বার্তা বাজারকে বলেন, কি ভাবে আগুণ লেগেছে সেটা নিশ্চিত করা যায়নি এখন পর্যন্ত। তবে বিদ্যুৎ থেকে লেগেছে বলে ধারনা করা হচ্ছে এবং প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বার্তাবাজার/এ.আর