চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় গ্রেডের বৈদ্যুদিত টাওয়ারের চোরাই যন্ত্রাংশ উদ্ধারসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারের পশ্চিমপাশে পাঁচ সিকদার বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শফিউল আলম সবুজ (২১) ও মো. জামির হোসেন (২৮)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার এসআই আবুল ফরেজ জুয়েল বার্তা বাজারকে জানান, জাতীয় গ্রেড বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রাংশ গুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নির্মিত হওয়া খুটি থেকে শফিউল আলম সবুজ চুরি করে নিয়ে এসে বিক্রি করছিলো জামির হোসেনের কাছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ স্বীকার করে। গোপন সংবাদের ভিত্তিতে বিক্রি করার সময় তাদের দুইজনকে গ্রেপ্তার এবং যন্ত্রাংশ গুলো উদ্ধার করে হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বার্তা বাজারকে বলেন, চুরি হওয়া যন্ত্রাংশ গুলো উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। এঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হবে।
বার্তাবাজার/এ.আর