পাবনায় আসিয়াব ও বিদেশ ফাউন্ডেশন এর উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

পাবনায় আসিয়াব ও বিদেশ ফাউন্ডেশন এর উদ্যেগে কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারী) বিকালে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন এর আসিয়াব প্রধান কার্যালয় থেকে ভাড়ারা ইউনিয়ন চরাঞ্চলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদেশ ফাউন্ডেশন এর প্রতিনিধি সাইদ আকলাস হোসাইন, মাছরাঙ্গা টেলিভিশন এর উত্তরবঙ্গ ব্যুরো চীফ উৎপল মির্জা, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পাবনা জেলা সেক্রেটারী আব্দুল হামিদ খান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এস এম আলম, আসিয়াব এর উপ-নির্বাহী পরিচালক নুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ভাঁড়ারা ইউনিয়ন এর পদ্মা বেষ্টিত চরাঞ্চলে অসহায় দরিদ্র ছিন্নমুল শিশুদের নিয়ে আসিয়াব এর প্রাক প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতাভূক্ত ৫০০ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর