ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, শান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। যে কোন দূর্যোগ মোকাবেলায় শেখ হাসিনার বিকল্প নেই। দেশের যে কোন পরিস্থিতিতে জনগণের খাদ্য নিরাপত্তা জীবন-জীবিকা নিশ্চিত করতে সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (৮ জানুয়ারী) চরফ্যাসনে দরিদ্র, সহায়হীন ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
শীত বস্ত্র বিতরণ শেষে এমপি বলেন, অসহায় মানুষের পুনর্বাসন এবং জীবন-সম্পদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সকল ব্যবস্থা বস্তবায়ন করেছে। সরকারের গৃহীত দারিদ্র বিমোচন কর্মসূচী বাস্তবায়নের ফলে গ্রামীণ অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কয়েক বছরে বদলে গেছে মানুষের জীবনযাত্রা। জনগনের জীবন ও জীবিকার সাফল্য অর্জনে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল।
এসময়ে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ সবুজ, এইচ এম মোরশেদ. এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খোকন, আমিনাবাদ ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর