ভূরুঙ্গামারীতে যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী (শুক্রবার) বিকেল ৫টায় ভূরুঙ্গামারী টেকনিক্যাল কলেজ মাঠে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী যুবদলের কুড়িগ্রাম জেলা সভাপতি রায়হান কবির এর সভাপতিত্বে উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল। উদ্বোধক ছিলেন রংপুর বিভাগীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মোঃ মহেবু্লাহ আবু নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভি মাসুম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল আলম নাজু, সহ-সাংগঠনিক সম্পাদক, মাহফুজ-উন-নবী ডন ইমরান হোসেন মানিক প্রমুখ।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ এর সঞ্চালনায় উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের প্রায় সহস্রাধীক নেতা কর্মী অংশ গ্রহন করে।

এছাড়াও উপজেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উক্ত প্রতিনিধি সভায় অংশ গ্রহন করে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর