রাজধানীর রামপুরা এলাকা থেকে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে র্যাব-৪ এর একটি দল। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রামপুরা এলাকা থেকে আন্তর্জাতিক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে বিষসহ আটক করেছে তারা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় রামপুরার চৌধুরীপাড়া লোহার গেট এলাকায়। সেখানেই বিপুল পরিমাণ সাপের বিষসহ ৫ জনকে আটক করা হয়।
এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খানা জানান, এখনও অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য এর আগে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে কাঁচের জারে রক্ষিত অবস্থায় প্রায় নয় কেজি ওজনের সাপের বিষসহ কয়েকজনকে র্যাব আটক করে।
বার্তাবাজার/এসজে