রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী রিং রোড এলাকা থেকে কাচামালের গাড়িতে করে নিয়ে আসা ১০০১ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২।
শুক্রবার (৮ জানুয়ারী) র্যাব-২ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৮ জানুয়ারী) সকাল ৭.৪৫টায় র্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী এলাকা হতে একটি কাচামাল ভর্তিপিকআপ গাড়িতে করে ফেন্সিডিল মাদকের একটি বড় চালান নিয়ে রাজধানীর ঢাকার আদাবর থানা এলাকায় হাস্তান্তরের জন্য আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাবের আভিযানিক দল ৮.১০ টায় রাজধানী আদাবর থানাধীন শ্যামলী রিং রোডস্থ শ্যামলী খেলার মাঠের মেইন গেইটের সামনে পাঁকা রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করে।
বিজ্ঞপ্তিতে জানায় আরো জানায়, সাড়ে ৮টার সময় কাচামাল বোঝায় করা ১টি পিকআপ গাড়ি চেক পোষ্ট পৌঁছালে গাড়িটিকে সন্দেহ করে থামার জন্য সংকেত দিলে র্যাবের উপস্থিত টের পেয়ে গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে। এসময় দুইজনকে গ্রেফতার করে র্যাব-২।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সারোয়ার আলী(৩৩) ও মোঃ রুবেল সিকদারকে (৩০)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের ফেন্সিডিলের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে ফেন্সিডিল আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে গাড়ি উপরে সাজানো টমেটো, কুল ও পেয়ারা ক্যারেটের ভিতরে অভিনব পন্থায় লুকায়ীত ১০০১ বোতল ফেন্সিডিল ও পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা পাওয়া যায়।
বার্তাবাজার/এ.আর