ঝিনাইদহে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিড়াগাতি আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮জানুয়ারী) দিনব্যাপী চক্ষু রোগীদের জন্য এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এসময় ৫ শতাধিক চক্ষুরোগীকে ১০ জন চিকিৎসক চক্ষু সেবা প্রদাণ করে।

আফতাব উদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, ৫শতাধিক রোগীর মধ্যে প্রথম পর্যায়ে ১শত ৩০ জন রোগীকে চোখের ছানী অপারেশনের জন্য খুলনা শিরোমনি বি এন এস বি চক্ষু হাসপাতালে পাঠানো হবে। এছাড়াও সকল রোগিকে বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হবে। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সমাজ সেবক আলমগীর হোসেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর