আনুশকা হত্যার দায় স্বীকার করলেন দিহান

রাজধানীর ধানমন্ডি এলাকায় মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা হত্যার দায় স্বীকার করেছেন তার বন্ধু ইফতেখার দিহান। ধর্ষণের পর আনুশকাকে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দিহান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) আনুশকা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক আসামি দিহানকে আদালতে হাজির করেন। তখন দিহান স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ডের আবেদন করা হয়।

প্রসঙ্গত, গ্রুপ স্টাডি করতে বৃহস্পতিবার বিকালে কলাবাগানে বন্ধু ইফতেখার দিহানের বাসায় যায় আনুশকা। সেখানে ধর্ষণের শিকার হয়ে প্রচুর রক্তক্ষরণে অসুস্থ হয়ে যাওয়ার পর নিজের গাড়িতে করে আনুশকাকে আনোয়ার খান মডার্ন হাস’পাতালে নিয়ে যায় দিহান।

হাসপাতালে আনুশকা মারা গেলে তার বাড়িতে ফোন করে জানায় দিহান। এরপর পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য দিহান ও তার কয়েকজন বন্ধুকে আটক করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর