গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় গণ কবরস্থানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রববার (৮ জানুয়ারি) বিকেলে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কে কেয়া স্পিনিং এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ওই ওয়ার্ডের শিক্ষার্থীরা। এসময় সাড়ে তিন হাত মাটির জন্য আমাদের দাবী মানতে হবে বলে স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলটি ৭ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ইসলাম গার্মেন্টস এর সামনে গিয়ে শেষ হয়।
তারা গণ কবরস্থানের জন্য গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি), গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদের নিকট জোড় দাবী জানান।
বার্তাবাজার/এ.আর