ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগুন লেগে একটি বেকারি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে পৌর এলাকার লাল বাজার শেখ মার্কেটের বি-বাড়িয়া বেকারিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ সময় আগুন ছড়িয়ে পড়লে আশপাশে থাকা কয়েকটি দোকানেও আংশিক ক্ষতি হয়। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। কি কারণে আগুন লাগে সেটিও স্পষ্ট নয়।
আখাউড়া ফায়ার সার্ভিসের লিডার চান মিয়া সরকার জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা জায়নি।
বার্তাবাজার/এ.আর