মহামারি করোনা ভাইরাসের শুরুতে কিছু মানুষ বলেছিল রাস্তা ঘাটে মানুষ মরে পড়ে থাকবে। করোনা রোগীতে হাসপাতালে জায়গা হবে না। দেশের মানুষ বিনা চিকিৎসায় মরবে এসব অপপ্রচার যারা চালিয়েছিল তারাই এখন করোনা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর সফরে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, অবাধ ও সুষ্ঠভাবে তথ্যপ্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপের কথা। মন্ত্রী বলেন, সারা বিশ্বের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম অনেক বেশি স্বাধীন ও মুক্ত ভাবে সব কথা বলতে ও তুলে ধলতে পারে।
এরপরে তিনি জানান দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
বার্তাবাজার/ই.এইচ.এম