মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের নতুনচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা থেকে আগত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ২৭৮ জনের রক্তের গ্রুপ নির্ণয় ৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা সহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহামুদুর রহমান উজ্জল মানুষের সমাগম দেখে পরবর্তীতে আবারও চিকিৎসা সেবায় মেডিক্যাল ক্যাম্পেইন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা বরাবরই সামাজিক এবং মানবিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সবার সহযোগিতা পেলে এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহামুদুর রহমান উজ্জল, লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মিলন হোসেন, সাবেক মেম্বার আল-আমীন, ইউথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়েজিদ খান, শিক্ষক নুর মোহাম্মদ, জাহাঙ্গীর মাষ্টার, তরিকুল ইসলাম মাষ্টার, সুমন মাষ্টার, মেম্বার প্রার্থী মামুন, রাসেল, সাইফুল ইসলাম মীর।
বার্তাবাজার/পি