ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উৎঘাটন করতে এখনও তদন্ত তৎপরতা অব্যাহত রেখেছে তেহরান।
গত কয়েক মাস আগে তেহরানের কাছে ফাখরিজাদেকে নির্মমভাবে হত্যা করা হয়। এভাবে গত এক দশকে ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।
নিহত এসকল বিজ্ঞানীদের পরিবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ ইহুদিবাদী ইসরাইলে প্রত্যেক হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের সমর্থনে হয়ে থাকে।
এদিকে ইরান সরকার কতৃক জানা যায়, ফাখরিজাদে হত্যাকাণ্ডের সাথে যুক্ত সকল হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত শেষ হলে হত্যাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গত বছরের ২৭শে ফেব্রুয়ারি তেহরানের কাছে ফাখরিজাদেকে হত্যা করা হয়। তেহরান বলছে, পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেকে যারা হত্যা করেছে তাদের এই বড় ভুলের জন্য শাস্তি পেতে হবে। শীর্ষ এ বিজ্ঞানী হত্যার পেছনে ইহুদিবাদী ইসরাইলের বড় ভূমিকা রয়েছে বলে তেহরান দাবি করছে।
বার্তাবাজার/ই.এইচ.এম