স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ১৯৭২ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান। এটি বাঙালি জাতির ইতিহাসে এক গুরত্বপূর্ণ দিন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাবার পর আজকের এই দিনে জাতির পিতা দেশে ফিরেন।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সূচনায় তৃণমূল চিত্র এবং জাতীয় ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে সামনে আগাতে হবে। স্কুল কলেজে ছাত্রছাত্রীদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। ১৯ মার্চের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের সঠিক ইতিহাস যেন উঠে আসে। যার যেখানে অবস্থান তাকে যেন সেখানে স্থান দেয়া হয়। না হলে ইতিহাস বিকৃত হবে।

এ সভায় উপস্থিত ছিলেন,সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজা খাতুন। তার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান এবং আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিজেআরএফের সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর