মেয়র পদে মুখোমুখি স্বামী-স্ত্রী

সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী স্বামীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্ত্রী।

কলারোয়ায় স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র আক্তারুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার বিপরীতে একই পৌরসভায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার সহধর্মিণী নাসরিন সুলতানা। ইতিমধ্যে উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস।

এদিকে মেয়র পদে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা পৌরসভার ভোটারদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। আগামী ১০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শহরজুড়ে আলোচনা, শেষ পর্যন্ত কি ২ জনই মেয়র পদে লড়বেন? নাকি একজন প্রার্থিতা প্রত্যাহার করবেন?

আক্তারুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা বলেন, “মামলা থাকায় স্বামীর প্রার্থিতা বাতিল হতে পারে চিন্তা করে মনোনয়নপত্র জমা দিয়ে ছিলাম। উভয়ের প্রার্থিতা বৈধ হওয়ায় আমার নির্বাচন করার ইচ্ছা নেই। তবু শেষ পর্যন্ত মাঠে থাকতে চাই।”

এ বিষয়ে আক্তারুল ইসলাম জানান, প্রয়োজনে উভয়ই মেয়র প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর