রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় মাদক বিরোধী এক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ সিদ্দিক (৪০) এবং নাসরীন ফারজানা ওরফে রুমি (৩০) ।
অভিযানের নেতৃত্ব দেওয়া উত্তরা জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে মাদক সহ তাদের গ্রেফতার করে পুলিশ।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা অবৈধ ইয়াব বিক্রয় ও সেবনের সাথে জড়িত বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।