জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী মিথ্যাচার ছাড়া আর কিছু করেননি এমনই অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ অন্তসারশূন্য, বিভ্রান্তিমূলক কথার ফুলঝুড়ি এখানে সত্যের ছিটেফোটা নেই।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মহামারি করোনা ভাইরাসের টিকা পাওয়া নিয়ে সরকার দারুণ মিথ্যাচারের মধ্যে আছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, দেশের চিকিৎসা, শিক্ষা, অর্থনীতিসহ সব খাতে চলছে হরিলুট আর অরাজকতা। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ এই সরকার। উন্নয়নের নামে দেশের প্রকৃত অবস্থা থেকে বিচ্যুত করে জনগণকে অন্ধকারে রাখার চেষ্টা করছে ভোটহীন এই সরকার।
বার্তাবাজার/ই.এইচ.এম