উত্তরায় ঢাকা নর্থ লেডিস ক্লাবের উদ্যোগে পৌষ পার্বণ পিঠা উৎসব

রাজধানীর উত্তরায় ঢাকা নর্থ লেডিস ক্লাব উদ্যোগে পৌষ পার্বণ পিঠা উৎসব পালিত হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে উত্তরা ৪ নং সেক্টর মাঠে ঢাকা নর্থ লেডিস ক্লাবের উদ্যোগে এই পৌষ পার্বণ পিঠা উৎসব পালিত হয়।

শীত আসলেই পিঠা উৎসব হয় সারাদেশে এই পিঠা উৎসবে যেন গ্রাম বাংলার এক মিলন মেলায় পরিণত হয়। ঋতু বৈচিত্র্যের এদেশে শীত আমাদের অনেকের কাছেই প্রিয়। ঐতিহ্যগত কারণে এ ঋতুর সঙ্গে পিঠার অন্যরকম যোগসূত্র আছে। তাই প্রতিবছর এই শীতকে বরণ করে নেয় পিঠা উৎসবের মাধ্যমে।

পৌষ পার্বণ পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।

এমন আয়োজনের প্রশংসা করে মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, আমি সব সময় বলি, সবাইকে নিয়ে আমাদের সবার ঢাকা। বর্তমানে শহুরে জীবনে বেশিরভাগ মানুষেরই প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ নেই। সামাজিক মেলবন্ধন বাড়াতে পিঠা উৎসব এর পাশাপাশি প্রতিটি এলাকায় আমাদের পাড়া মহল্লা উৎসব এর বিকল্প নেই।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, আয়োজকরী সকলেই আমার ছোট বোন, ঢাকা নর্থ লেডিস ক্লাবের সকল সদস্যবৃন্দ দের কে আন্তরিক ধন্যবাদ জানাই, দিনের শুরুতেই এত সুন্দর একটি পিঠা উৎসবের আয়োজন। আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত হয়েছি,এবং আমি সবসময় ছোট বোনদের পাশে আছি এবং ঢাকা নর্থ লেডিস ক্লাবের সাফল্য কামনায় করছি।

এসময়ে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আরফিনা বিলাল সহ ঢাকা নর্থ লেডিস ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ও ঢাকা নর্থ লেডিস ক্লাবের, প্রতিষ্ঠাতা উপদেষ্টা খান মোহাম্মদ বিলাল উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর