রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের “ও” লেভেলের স্কুলছাত্রী আনুশকা নিহত হওয়ার ঘটনায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে কিনা তা ময়না তদন্তের পরেই জানা যাবে বলে উল্লেখ করেন ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান।
কিন্তু নিহত আনুশকার বাবা এ ঘটনাকে মামলার এজহারে ধর্ষণ বলে দাবি করছে। এক্ষেত্রে পুলিশ বলছে তদন্তের পরই এ ঘটনার সঠিক তথ্য জানা যাবে। তবে এ ঘটনায় গ্রেফতারকৃত ফারদিন জানায় তার সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ জানায় আসামি ফারদিনকে শুক্রবার (৮ জানুয়ারি) আদালতে তোলা হবে এবং সেখানে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফারদিনেরর মোবাইল কল পেয়ে বাসা থেকে বের হন অর্পা নামের ওই স্কুল ছাত্রী। এরপর কিশোরীকে কলাবাগানের ডলফিন গলির নিজের বাসায় নিয়ে যান ফারদিন। পরে ফারদিনসহ তার ৪ বন্ধু অর্পাকে অসুস্থ অবস্থায় ধানমন্ডির মডার্ন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিকেলে হাসপাতালেই মেয়েটির মৃত্যু হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম