চলছে শীতকাল কিন্তু তেমন কোনো শীতের প্রভাব অনুভূতি হচ্ছে না। পৌষ মাসেও শীতের প্রকোপ কম। তবে আগামী সপ্তাহের শেষ দিকে শৈত্যপ্রবাহের শুরু হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর থেকে এমন তথ্য পাওয়া যায়।
আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া তথ্য মতে আগামী ১২ জানুয়ারির পর দেশের উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়ে সারা দেশে প্রবাহমান থাকতে পারে। এর আগ পর্যন্ত দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এসময় এ অধিদফতর থেকে আরো জানা যায়, চলতি মাসে ২টি শৈত্যপ্রবাহ আসবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একটি খুব তীব্র আকার ধারণ করতে পারে এবং কোনো কোনো এলাকায় এই শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে। অন্যটি মাঝারি আকারের শৈত্যপ্রবাহ হবে বলে জানা যায়।
বার্তাবাজার/ই.এইচ.এম