বার্তা বাজারের প্রধান উপদেষ্টার পিতা জয়সেন বড়ুয়ার পরলোকগমন

বার্তা বাজারের প্রধান উপদেষ্টা ও লোহাগাড়া বিবিরবিলা বৌদ্ধ মন্দিরের সভাপতি সম্পাদকের বাবা জয় সেন বড়ুয়ার পরলোক গমন করেছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় নগরীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস, ও শ্বাস কত জনিত সমস্যায় বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে বাসায় ছিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার হঠাৎ শ্বাসকষ্ট জনিত সমস্যা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ সকাল ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন।

দুপুর ১টায় চট্টগ্রাম জেলাপ্রশাসকের অনুমতিক্রমে তার একমাত্র ছেলে মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় কারা অভ্যান্তরিন বার্তা বাজারের প্রধান উপদেষ্টা রকি বড়ুয়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারা ফটকে শেষ সাক্ষাতে মিলিত হন।

সেখান থেকে মৃতদেহটি নিজ বাড়ি লোহাগাড়া বিবির বিলালা নেয়া হয়। বিকেল ৪টায় ধর্মীয় আনুষ্টানিকতা শেষে সন্ধ্যা ৬টায় পার্শ্ববর্তী শ্মশানে সৎকার করা হয়। জীবদ্দশায় তিনি নিজ এলাকা লোহাগাড়া বিবিরবিলা বৌদ্ধ মন্দিরের প্রতিষ্টাতা সভাপতি ও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত ছিলেন। পরলোকান্তরে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অনেক আত্মীয় স্বজন ও বিভিন্ন গুনগ্রাহী রেখে গেছেন। তার পরলোক গমনে বার্তা বাজার পরিবার ও সমাজের বিভিন্ন স্তরের ধর্মীয়, পেশাজিবী, সামাজিক সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর