২ দিন বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

আগামীকাল শনিবার বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে খুলনাসহ দেশের কয়েকটি জেলায়। এছাড়াও আজ সকাল ৭টা থেকে এসব জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে দুপুরের পর থেকে এসব এলাকায় বিদ্যুৎ সং‌যোগ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

বিদ্যুৎ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলালউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগেই বিদ্যুৎ সংযোগ ব‌ন্ধ রাখার কথা জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর, নতুন নির্মিত বর্ধিত অংশের বাস পুরাতন অংশের সঙ্গে সংযোগ, নতুন নির্মিত বাসে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ গোপালগঞ্জ ১৩২ কেভি থেকে ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র সঞ্চালন লাইনের বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে।

এ কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোপালগঞ্জ, বাগেরহাটের মোল্লাহাট ও খুলনার তেরখাদা এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব এলাকার মানুষের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর