পিকআপের ধাক্কায় ২ বৃদ্ধা নিহত

সিরাজগঞ্জে পিকআপের ধাক্কায় অটোভ্যানের যাত্রী ২ বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ যাত্রী।

শুক্রবার(৮ জানুয়ারি)সকালে শাহজাদপুর উপজেলার পারকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুঘর্টনায় নিহতরা হলেন: পারকোলা গুচ্ছগ্রামের মৃত চাঁদুর স্ত্রী কাজলী বেগম (৬০) ও একই গ্রামের মৃত আনিছের স্ত্রী ছালেকা বেগম (৬২)।

আহতরা হলেন: পারকোলা গুচ্ছগ্রামের মৃত আনিছের ছেলে মো. আনছার (৩৮) ও হাফিজুল ইসলামের স্ত্রী মোছা. মুক্তা খাতুন (২৫)।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর