পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জাতীয় সংসদ ভবনে কমিটির ১৫তম বৈঠকে নদী খননের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠকে এ নির্দেশ দেন।
এ বৈঠকে সভাপতিত্ব করেন রমেশ চন্দ্র সেন। এসময় চলতি বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মো. ফরিদুল হক খান, এ কে এম এনামুল হক শামীম এবং সালমা চৌধুরী।
বৈঠকে উত্তরবঙ্গের (রংপুর বিভাগ) নদীগুলোর খনন কাজের অগ্রগতির ব্যাপারে সার্বিক আলোচনা হয় এবং দ্রুত নদী খনন কাজ শেষ করার নির্দেশ দেন। যাতে পরবর্তী বর্ষা মৌসুম আসার আগেই নদী খনন কার্য শেষ হয়ে যায়।
এছাড়া, জামালপুর ও সিরাজগঞ্জে যমুনা নদীর গতিবিধি ও স্রোতধারা ঠিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বার্তাবাজার/ই.এইচ.এম