বর্ণাঢ্য আয়োজনে উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে উলিপুর প্রেস ক্লাবের ৩ দিন ব্যাপী ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

গত বুুধবার (৬ জানুয়ারি) শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যদিয়ে অনুষ্ঠান শুভ উদ্বোধন হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) সমাপনী দিনে সকালে কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন ও সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের আহ্বায়ক আনিছুর মিয়াজী,যুগ্ন-আহ্বায়ক আমিনুল ইসলাম বিটু। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচী অনুসারে সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক আনিছুর মিয়াজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ২৭ কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন,বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি,উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সন্ধ্যায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুুুুরস্ককার বিতরণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর