যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি এখন বিশ্বের শীর্ষ ধনী। সারা বিশ্বে শীর্ষ ধনী হওয়া মুখের কথা নয় তাকে পোড়াতে হয়েছে অনেক কাঠ-খর। এ তকমা জিততে তাকে জেফ বেজোসকে পেছনে ফেলতে হয়েছে। তাকে টপকেই এ জায়গা দখল করেন তিনি। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১৮৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে আসেন ইলন মাস্ক। টেসলার শেয়ারের দাম ক্রমান্বয়ে বৃদ্ধির ফলে তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এই করোনা মহামারি পরিস্তিতিতেও রকেটের মতো বাড়ছে টেসলার বাণিজ্য। গত বুধবার প্রথমবারের মতো টেসলা কোম্পানির বাজার মূলধন ৭০০ বিলিয়ন ছাড়িয়ে যায়, আর তাতেই বাজিমাত মারেন ইলনমাস্ক।
ইলন মাস্কের গাড়ি কোম্পানির সম্পদ এখন- টয়োটা, হুন্দাই, জিএম ভক্সওয়াগন এবং ফোর্ডের সম্মিলিত সম্পদকেও অতিক্রম করেছে।
এদিকে করোনা পরিস্থিতিতে জেফ বেজসের সম্পদও বৃদ্ধি পেয়েছে। কিন্তু তিনি তার কোম্পানির ৪ শতাংশ সম্পদ তার সাবেক স্ত্রী ম্যাকেইঞ্জ স্কটকে লিখে দেন। আর এতেই ইলন মাস্কের সম্পদের পরিমাণ বেজসের সম্পদ অতিক্রম করে।
বার্তাবাজার/ই.এইচ.এম