স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: ফারদিনকে আদালতে তোলা হবে আজ

রাজধানীর কলাবাগানে গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী ফারদিনকে আজ আদালতে তোলা হবে। অভিযুক্ত ফারদিন ইংলিশ মিডিয়াম স্কুল ম্যাপল লিফের শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, আটককৃত ফারদিন ধর্ষণের জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও ৩ জনকে। আর এ ঘটনায় ফারদিনকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে কলাবাগান থানায়।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার(৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে পূর্ব পরিচিত ফারদিন ইফতেখার দিহানের ফোন পেয়ে বাসা থেকে বের হন আনুশকা নূর অর্পা। এরপর কিশোরীকে কলাবাগানের ডলফিন গলির নিজের বাসায় নিয়ে যান দিহান। নিহত অর্পার স্বজনরা জানায়, দিহানই ফোন করে অর্পার অসুস্থতার কথা জানায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অর্পার মা বলেন, ‘আমার মনের মধ্যে খুব খারাপ লাগছিলো। কেন জানি আমি টেবিলে মাথা নিচু করে শুয়ে আছি তখনই ফোনটা আসে। আমাকে ছেলেটা ফোন করে। দিহান নামের একজন। ওদের আমি চিনিনা, ওদের আমি কখনো দেখিনি।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর