বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে মার্ক জাকারবার্গ লিখেন,গত চব্বিশ ঘন্টার মর্মস্পর্শী ঘটনাটি স্পষ্টভাবে প্রমাণ করে যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর অবশিষ্ট সময়কে নব্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষয়ক্ষতি ঘটাতে কাজে লাগাতে চান।
ক্যাপিটল ভবনে তার সমর্থকদের হামলার নিন্দা করার পরিবর্তে আমার তৈরি ফেসবুক প্ল্যাটফর্মটি ব্যবহারের সমালোচিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে। আর এটা মানুষকে যথাযথভাবে বিরক্ত করেছে। আমরা গতকাল তার বিবৃতিগুলি অপসারণ করেছি কারণ আমরা বুঝতে পেরেছি যে তাদের প্রভাব সম্ভবত আরও সহিংসতা ঘটাতে প্ররোচিত করবে। যার ফলে আমরা তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
টুইটারে এক বিবৃতিতে মার্ক জাকারবার্গ জানান, ট্রাম্প টুইটারের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ জন্য পরবর্তী ১২ ঘণ্টার জন্য তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথমবার এমন ঘটনা ঘটায় তাকে সতর্ক করা হলো। পরবর্তীতে এমন হলে ডোনাল্ড ট্রাম্পের ‘@রিয়েলডোনাল্ড ট্রাম্প’ অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। তবে বৃহস্পতিবার সকালে ১২ ঘণ্টা হওয়ার পর তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) কংগ্রেস অধিবেশনে সহিংসতা শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল মল চত্বরে তার সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, নির্বাচনে ভোট চুরি করা হয়েছে। তার ঘণ্টাখানেকের মধ্যেই ক্যাপিটল ভবনের ভেতরে ও বাইরে সন্ত্রাসী হামলা চালায় ট্রাম্প সমর্থকরা।
বার্তাবাজার/ই.এইচ.এম