যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টই আইনের উর্ধ্বে নয়: বাইডেন

যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টই আইনের উর্ধ্বে নয়। ট্রাম্প সমর্থকদের কংগ্রেস অধিবেশনে হামলাকে ইঙ্গিত করে এমন কথা বললেন নব্য প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট পেন্সের প্রতি মার্কিন আইন প্রণেতারা আহ্বান করে বলেন, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে সরান।

সংবাদ মাধ্যম বলছে, কংগ্রেস অধিবেশনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু’পক্ষের আইনপ্রণেতারাই রয়েছেন। ক্ষুব্ধ আইনপ্রণেতারা বলছেন, সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে।

যে সংশোধনীতে রয়েছে সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস সদস্যদের সঙ্গে নিয়ে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে পারেন ভাইস প্রেসিডেন্ট। কেউ কেউ আবার ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন আনার প্রস্তাবও দিচ্ছেন।

২৫তম সংশোধনীতে রয়েছে, কোনও প্রেসিডেন্ট শারীরিক বা মানসিকভাবে অসুস্থতায় ‘দায়িত্ব পালনে অক্ষম’ হলে মেয়াদ শেষ হওয়ার আগেই আগেই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া যায়। সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সকল কার্য পরিচালোনা করবেন। তবে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে কংগ্রেসের প্রতিটি চেম্বারেই লাগবে দুই-তৃতীয়াংশ ভোট।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর