ট্রেন্ডিং খেলা: টেস্টে প্রথম নারী আম্পায়ার, সাকিবের তৃতীয় সন্তান

বছরের শুরুর দিনেই তৃতীয় সন্তানের আগমন উপলক্ষে সাকিব আল হাসান ও তার স্ত্রীর পোস্ট নিয়ে মাতামাতি শুরু হয়। আর সর্বশেষ বৃহস্পতিবার সিডনিতে অস্ট্রেলিয়া ও ভারতের টেস্টে ম্যাচে প্রথম কোন নারী আম্পায়ারের বিষয়টি নিয়ে সপ্তাহটি শেষ হয়।

আর সৌরভ গাঙ্গুলির হাসপাতালে ভর্তি হওয়া থেকে আজ হাসপাতাল ত্যাগের বিষয়টি নিয়েও আলোচনা দেখা গিয়েছে ভক্তদের মাঝে।

পুরুষ টেস্ট ক্রিকেট প্রথম নারী আম্পায়ার

পুরুষ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করছেন। ক্লেয়ার পোলোসাক সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে তিনি পুরুষ ক্রিকেটের দায়িত্ব পালন করেন ওয়ানডে ক্রিকেটে।তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম ঘটনা। ২০১৮ সালে নারী টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ১৫টি নারী ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।

সাকিবের তৃতীয় সন্তানের পোস্ট নিয়ে রহস্য

সাকিব আল হাসান বছরের শুরুতেই চমক নিয়ে হাজির হয়েছেন। নিষেধাজ্ঞা থেকে শুরু করে কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়া নিয়ে বিতর্ক, এমনকি তৃতীয় সন্তানের আগমনী বার্তা দিয়েও সাড়া ফেলেছেন সাকিব আল হাসান।

বছরের প্রথম দিন ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে দেখা যাচ্ছে স্ত্রী উম্মে শিশিরের সাথে সাকিব আল হাসান। ক্যাপশনে লেখেন, “নতুন বছর, নতুন সংযোজন।” কিন্তু তৃতীয় সন্তানের আগমনী বার্তা কি না সেখানে খোলাসা না করায় সাকিব আল হাসানের ভক্ত ও ক্রিকেট ফলোররা এ নিয়ে দ্বিধায় থাকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য সাকিব দেশে ফেরেন তেসরা জানুয়ারি। সেখানে তিনি বলেন যে, তৃতীয় সন্তান আসছে।

“এর আগেও দুবার বাবা হয়েছি, এটা আমার জন্য নতুন কিছু না। তবে রোমাঞ্চটা একই রকম আছে। দোয়া করবেন যাতে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে।” সপ্তাহ শেষে আজও আলোচনায় আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় দলের জন্য আজ অনুশীলন করতে মিরপুর স্টেডিয়ামে গেছেন সাকিব।

সেখানকার নানা ছবি আজ ছিলো আলোচনায়। সূত্র: বিবিসি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর